News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ২০ লক্ষা‌ধিক টাকার ইয়াবা ও জাল নোট সহ পাথারকা‌ন্দি‌তে গ্রেফতার ত্রিপুরার দুই যুবক
Image

২০ লক্ষা‌ধিক টাকার ইয়াবা ও জাল নোট সহ পাথারকা‌ন্দি‌তে গ্রেফতার ত্রিপুরার দুই যুবক


পাথারকা‌ন্দি‌ (অসম), ১৩ জানুয়ারি (হি.স.) : জাল নোটের বি‌নিম‌য়ে মাদকদ্রব্য ক্রয় কর‌তে ত্রিপুরার দুই যুবক আসাম রাইফেলস-এর হাতে ধরা পড়েছে অসমের করিমগঞ্জ জেলান্তর্গত পাথারকা‌ন্দি‌তে। ধৃত‌দের উত্তর ত্রিপুরার ঊন‌কো‌টি জেলার পেঁচারথল ও রামগঙ্গাপাড়ার বাসিন্দা যথাক্রমে জনৈক প্রা‌ণেশ তালুকদারের ছেলে প্রী‌তিরঞ্জন তালুকদার এবং তরণী সরকারের ছেলে কাজল সরকার বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গে‌ছে, গোপন খব‌রের ভি‌ত্তিতে আজ শ‌নিবার দুপু‌রে আসাম রাইফেলস-এর এক‌টি দল ত্রিপুরা থে‌কে পাথারকা‌ন্দি‌ এসে স্থানীয় পু‌লি‌শের সহায়তায় দোহা‌লিয়া এলাকার এক ব্যক্তির বা‌ড়ি‌তে হানা দেয়। ওই বাড়ি থেকে বেশ কয়েকটি প্যা‌কে‌টে প্রায় দু-কে‌জি ওজ‌নের ২২ হাজারটি ইয়াবা ট্যারব‌লেট এবং জাল দশ হাজার ৫৫০ টাকা সহ দুই যুবক‌কে আটক ক‌রে।

ঘটনা সম্পর্কে পাথারকা‌ন্দি থানার ওসি ইন্স‌পেক্টর দীপক দাস জানান, ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। তদন্ত ক‌রে‌ছে পু‌লিশ। তিনি জানান, ওই বা‌ড়ির মা‌লিক পা‌লি‌য়ে গে‌লেও তা‌কে ধর‌তে সব‌দি‌কে জাল বি‌ছানো হ‌য়ে‌ছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top