News Flash

  • Home
  • দিনের খবর
  • অমিত মালব্য বিজেপি আইটি সেল চালানোর জন্য ধর্ষকদের ভাড়া করেছেন, কটাক্ষ চন্দ্রিমার
Image

অমিত মালব্য বিজেপি আইটি সেল চালানোর জন্য ধর্ষকদের ভাড়া করেছেন, কটাক্ষ চন্দ্রিমার

কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের ধর্ষনের ঘটনাকে সামনে রেখে লড়াই শানাতে মরিয়া তৃণমূল। একইসঙ্গে নিশানা করা হয়েছে বাংলা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে। শনিবার এই প্রসঙ্গে অমিত মালব্যকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহিলা সেলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অভিযোগ করে বলেন, ”অমিত মালব্য ধর্ষকদের ভাড়া করেছেন আইটি সেল চালানোর জন্য।”

সম্প্রতি উত্তরপ্রদেশের ধর্ষনের ঘটনা কিছুটা হলেও ফিকে হয়েছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ইস্যুতে। কিন্তু উত্তরপ্রদেশের ধর্ষনের ঘটনায় বিজেপিকে চাপে ফেলতে মরিয়া তৃণমূল। এদিন চন্দ্রিমা আরোও বলেন, ”অবশ্য এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। অথচ বাংলায় মুখ্যমন্ত্রী নারীদের সম্মান রক্ষায় অবিরাম লড়াই করছেন। সম্প্রতি উত্তরপ্রদেশের ধর্ষনের ঘটনার পর তার অপসারণ ঘটা উচিত ছিল কিন্তু তেমন কিছু ঘটনা দেখা গেলো না। দেখা গিয়েছে এই অমিত মালব্য বিভিন্ন সময়ে টুইটারে সবাইকে আক্রমণ করে বেড়ান। নারীদের বিরুদ্ধে বিদ্বেষী মনোভাব পোষণ করেন এরা। সমাজের সকল প্রকার নিপীড়িত মহিলাদের পাশে তৃণমূল আছে এবং আগামী দিনে লড়াই চলবে।”

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top