News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতীক্ষা মকর সংক্রান্তির শুভক্ষণের, ভিড় বাড়ছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে
Image

প্রতীক্ষা মকর সংক্রান্তির শুভক্ষণের, ভিড় বাড়ছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে

গঙ্গাসাগর, ১৩ জানুয়ারি (হি.স.): রবি ও সোমবার মকর সংক্রান্তির পুণ্য স্নান। আর সেই সন্ধিক্ষণ যতই এগিয়ে আসছে ততই পুন্যার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে সাগরের বেলাভূমিতে। ইতিমধ্যেই কয়েক লক্ষ পুণ্যার্থী রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাগরে। গঙ্গা ও সাগরের সঙ্গম স্থলে স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে পুণ্য অর্জন করবেন সকলে। মকর সংক্রান্তি তিথিতে এই কাজ করলে সকলের মঙ্গল হয় আর পুণ্য অর্জন হয়। আর সেই বিশ্বাসে ভর করেই প্রতিবছর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই সাগর মেলা প্রাঙ্গণে মিলিত হন। তবে আগের তুলনায় গঙ্গাসাগর মেলায় ব্যবস্থাপনা অনেক বেশি উন্নত হয়েছে এমনটাই দাবি পুন্যার্থীদের। সাগর মেলা প্রাঙ্গণের পরিকাঠামো থেকে শুরু করে মেলার সমস্ত আয়োজন, নিরাপত্তা সবই মন জয় করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top