News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কৈলাসহরে, ঘটনায় গ্রেপ্তার মৃতের স্ত্রী
Image

অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কৈলাসহরে, ঘটনায় গ্রেপ্তার মৃতের স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ জানুয়ারি : কৈলাসহর শ্রীনাথপুর ১নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। প্রাপ্ত সংবাদে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা আব্দুল আলীর ছেলে আব্দুল মুকিত নামে এক ব্যক্তির অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে গতকাল রাত আনুমানিক নয়টা নাগাদ আব্দুল মুকিত বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।

তখন ওই স্থানীয়রা উনার চিৎকার শুনতে পেয়ে উনার বাড়িতে গিয়ে ভিড় জমায়। তারপর দ্রুত উনাকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উনাকে মৃত বলে ঘোষণা করেন।
আব্দুল মুকিতের পরিবারের লোকদের অভিযোগ আব্দুল মুকিতের স্ত্রী হাসনা বেগমের এই মৃত্যুর পেছনে হাত রয়েছে। কেননা বিগত কয়েক মাস পূর্বে হাসনা বেগম প্রণয় সম্পর্ক থাকার কারণে গৌরনগর এলাকার বাসিন্দা বাপ্পা মিয়া নামে এক যুবকের সাথে পালিয়ে গিয়েছিল।
তারপর তার স্ত্রী আবার পুনরায় আব্দুল মুকিত এর কাছে ফিরে আসে। হয়তোবা হাসনা বেগমের আব্দুল মুকীতকে সহ্য করতে না পেরে প্রাণে মেরে ফেলেছে, এমনই অভিযোগ তুলছেন এলাকাবাসীরা।

মৃতের পিতা এই বিষয়ে আব্দুল আলী , হাসনা বেগম, বাপ্পা মিয়া সহ মোট চারজনের বিরুদ্ধে ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ মূলে হাসনা বেগমকে গ্রেফতার করেছে।

বর্তমানে হাসনা বেগম কৈলাসহর মহিলা থানার হেফাজতে রয়েছে। উক্ত বিষয় নিয়ে হাসনা বেগমকে জিজ্ঞাসা করা হলে তিনি আব্দুল মুকিতের পরিবারের লোকেদের তোলা অভিযোগ খন্ডন করেন ।
তিনি বলেন আমার স্বামীর মৃত্যুর পেছনে আমার কোন হাত নেই। পরবর্তী সময়ে আজ দুপুর বেলা আব্দুল মুকিতের মৃতদেহ কৈলাসহর থানার পুলিশ এবং ইরানি থানার পুলিশের উপস্থিতিতে ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত করে পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে যাই হোক সেটা স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top