News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বৃষ্টির জলকে সংরক্ষণ করে পানীয়জল হিসেবে সরবরাহের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী
Image

বৃষ্টির জলকে সংরক্ষণ করে পানীয়জল হিসেবে সরবরাহের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ জানুয়ারি: বৃষ্টির জলকে সংরক্ষণ করে পানীয়জল হিসেবে সরবরাহের জন্য বর্তমানে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তর জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পাহাড়ী অঞ্চলের জন্য একটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক রামপদ জমাতিয়ার এক প্রশ্নের লিখিত উত্তরে জল সম্পদ দপ্তর তথা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই তথ্য জানিয়েছেন।

 তিনি জানান, রাজ্যের যে সমস্ত পাহাড়ী অঞ্চলে ভূগর্ভস্থ জলের স্তর নেই বা সকল আবহাওয়ায় যান চলাচলের সু ব্যবস্থা এখনও হয়ে ওঠেনি সেখানেই এই ইনোভেটিভ প্রকল্পগুলি স্থাপন করা হচ্ছে। কিছু পাহাড়ী অঞ্চলে বৃষ্টির জল দ্বারা পরিপূর্ণ স্বাভাবিক জলাধার আছে এবং কিছু জায়গায় বৃষ্টির জলকে সংরক্ষিত করে রাখার জন্য জলাধার তৈরী করা হয়েছে বা হচ্ছে। সেই সমস্ত জলাধারকে কেন্দ্র করে ইনোভেটিভ প্রকল্প স্থাপনের মাধ্যমে পাহাড়ী অঞ্চলের বাড়িগুলিতে পানীয়জল সরবরাহ করা হচ্ছে এবং আরও কিছু ইনোভেটিভ প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে যা ২০২৪ সালে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

নয়াদিল্লি সফরে মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা মঙ্গলবার নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়,…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ত্রিপুরায় ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরায় আজ ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতি-দের এই পূজা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top