News Flash

  • Home
  • খেলা
  • কমল কাপ ক্রিকেটে রেনবো, রেন্টার্স জয়ী
Image

কমল কাপ ক্রিকেটে রেনবো, রেন্টার্স জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। কমল কাপ ক্রিকেটের আজও দুটো ম্যাচ হয়েছে।   বিশাল অঙ্কের প্রাইজ মানির ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা এখন জমজমাট পর্যায়ে। শহর দক্ষিণের আমতলিতে আয়োজিত কমল কাপ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ৯ম দিনে আজও দুই বেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ন’টায় প্রথম খেলায় রেনবো ওয়ারিয়র্স জয়ী হয়েছে। হারিয়েছে উই আর বেস্ট একাদশকে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে উই আর বেস্ট একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করলে জবাবে রেনবো ওয়ারিয়র্স এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে বিশ্বজিৎ ম্যাচের সেরা হয়েছে। বেলা একটায় দ্বিতীয় ম্যাচে রেন্টার্স রাইডার্স ৭৬ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে নিউ দাস স্পোর্টস কে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ রেন্টার্স রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করলে জবাবে নিউ দাস স্পোর্টস ৯২ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের পক্ষে বিজয় ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েছে। দিনের খেলা সকাল ৯ টায়  শান্তি সংঘ ক্লাব বনাম মা ত্রিপুরেশ্বরী একাদশ। বেলা একটায় দাস মেডিকেল বনাম আদর্শ প্লে সেন্টার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top