News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের  তেজস্বিনী মহিলা সম্মেলন সমাপ্ত হল আজ
Image

ধর্মনগরের  তেজস্বিনী মহিলা সম্মেলন সমাপ্ত হল আজ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জানুয়ারি : আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলাভিত্তিক এই সম্মেলনে ৮০০এর উপর প্রতিনিধি যোগদান করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সভানেত্রী ত্রিপুরা প্রদেশের দেবশ্রী কলোই, দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে বিবেকানন্দ কেন্দ্রের জীবন ব্রতি কার্যকর্তা মিরা কুলকার্নি, দক্ষিণ আসামের প্রান্তি সেবা প্রমুখ পূরবী দে, শিলচর থেকে আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুন্নি দেব, দক্ষিণ আসামের কোকিল ভারতীয় সহ-সেবা প্রমুখ রাষ্ট্র সেবিকা সমিতির সুপর্ণা দে, ধর্মনগর উত্তর জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্জ, ধর্মনগর থানার ওসি শিপ্রা দাস প্রমূখ।

এই অনুষ্ঠানে মুখ্যত রাষ্ট্র নির্মাণে মহিলাদের ভূমিকা কি তা নিয়ে বিশেষ আলোচনা করা হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা রাজ্যের আটটি জেলাতে এই অনুষ্ঠান হচ্ছে বলে দেবশ্রী কলই জানান। আজ অর্থাৎ রবিবার ধর্মনগর এবং খোয়াই এই দুই জায়গায় একই সাথে তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

 ইতিমধ্যে পাঁচটি জেলায় এই মহিলা সম্মেলন আজকে নিয়ে শেষ হলো বাকি তিনটি জেলায় ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সম্মেলন শেষ হবে। এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য রাষ্ট্রের নির্মাণে মহিলাদের একত্রিত করে শক্তিশালী করে তোলা। আর এই মহান সংকল্প কে বাস্তবায়িত করার জন্য মহিলা স্বশক্তিকরনের লক্ষ্যে লক্ষ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলা সংগঠনের মাধ্যমে জোরদার আবেদন জানানো এবং অধিকার অর্জন করা।

Releated Posts

ধর্মনগর পুলিশ কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শর্ট সার্কিটের জেরে পুড়ে ছাই, আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশ কোয়ার্টারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 17, 2026

রথযাত্রার শোভাযাত্রায় অসুস্থ হয়ে তরুণীর মৃত্যু, শোকের ছায়া ধর্মনগরে

ধর্মনগর, ১৬ জুলাই: ধর্মনগরে ইসকনের রথযাত্রা উৎসব চলাকালীন এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী তরুণী তৃষা…

ByByReshmi Debnath Jul 16, 2026

মামার বাড়ির পুকুরে ডুবে আড়াই বছরের ভাগিনার মর্মান্তিক মৃত্যু

বিশালগড়, ১৬ জুলাই: বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর…

ByByReshmi Debnath Jul 16, 2026

চরম অব্যবস্থার মধ্যে গোমতী নদীর পাড়, বিপদের মুখে পুণ্যার্থীরা

আগরতলা,১৬ জুলাই: চরম অব্যবস্থা, নিরাপত্তাহীনতা আর আতঙ্কের মধ্যেই পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান ও তর্পণ করতে বাধ্য হচ্ছেন সনাতন ধর্মাবলম্বী…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top