News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চা ও অতিরিক্ত জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন
Image

ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চা ও অতিরিক্ত জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৬ জানুয়ারি : শনিবার বীর বিক্রম ইনস্টিটিউশনের বাস্কেটবল মাঠ প্রাঙ্গণে খেলাভিত্তিক বালবিজ্ঞান প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, সমাজসেবী শ্যামল নাথ, ধর্মনগর পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ধর্মনগর মহকুমার এসডিএম শ্যামজ্যোতি জমাতিয়া এবং বীর বিক্রম ইনস্টিটিউশনের প্রিন্সিপাল রঞ্জু শর্মা।

উপস্থিত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন ছাত্র-ছাত্রীরা স্মার্টফোনের পেছনে অতিরিক্ত সময় ব্যয় না করে বিজ্ঞান চর্চায় এবং অতিরিক্ত জ্ঞান কিভাবে অর্জন করা যায় সেদিকে মনোযোগী হতে।

তিনি আরো বলেন, ভারতবর্ষ বিভিন্ন দিকে বিশেষ করে বিজ্ঞানচর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এগিয়ে চলেছে। নরেন্দ্র মোদী শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি এখন সারা পৃথিবীর আদর্শ হয়ে গেছেন। কেমন করে উন্নয়ন সাধিত হয় এবং তা বিজ্ঞান প্রযুক্তির মধ্যে দিয়ে তা তিনি সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছেন।  

বিধায়কের কথায়, ভারতের মতো দেশে শুধুমাত্র অলসতার কারণে বাঙালিরা পিছিয়ে পড়ছে, মেধা থাকা সত্ত্বেও আইএএস আইপিএস এবং বিভিন্ন খেলাধুলায় পারদর্শিতা দেখাতে ব্যর্থ হচ্ছে। এই অলসতাগুলি কাটিয়ে না উঠতে পারলে মেধা থাকা সত্ত্বেও সর্বোচ্চ  শিখরে উন্নীত হওয়া সম্ভব হবে না।

উল্লেখ্য,  ৮ ও ৯ জানুয়ারি শুরু হবে এই দুই দিনব্যাপী জেলাভিত্তিক মডেল প্রদর্শনী বীর বিক্রম ইনস্টিটিউশনের দালান বাড়িতে। সেখান থেকে শ্রেষ্ঠ ১০টি মডেলকে বেছে নেওয়া হবে এই দশটি মডেল থেকে পাঁচটি মডেলকে  নির্বাচিত করে আগরতলা পাঠানো হবে রাজ্যস্তরের প্রতিযোগিতার জন্য।

Releated Posts

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026

শারদ উৎসবের আগে যানজট নিয়ন্ত্রণে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক দপ্তরের বৈঠক

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজা ও সামগ্রিকভাবে শহরের যান চলাচল ব্যবস্থা আরও সুষ্ঠু করতে নতুন উদ্যোগ নিল আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top