News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহার পুলিশকে ফাঁকি দিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু বন্দির
Image

বিহার পুলিশকে ফাঁকি দিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু বন্দির

ইটাওয়া, ৫ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের সারাই ভূপত রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক বন্দি। জানা গিয়েছে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতারের পর মৃত বন্দিকে ট্রেনে করে দিল্লি থেকে বিহারে নিয়ে যাচ্ছিল পুলিশ । শুক্রবার ট্রেন থেকে ঝাঁপ দিলে এই ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

জিআরপি থানার ইনচার্জ শৈলেশ নিগম জানান, শুক্রবার সকালে সারাই ভূপত রেলওয়ে স্টেশনের কাছে দিল্লি থেকে দারভাঙ্গাগামী স্বাধীন সেনানি এক্সপ্রেস থেকে এক বন্দি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম,সোনু কুমার দাস, সে বিহারের দারভাঙ্গার বাসিন্দা। সে স্ত্রীকে হত্যা করে দিল্লিতে পালিয়ে যায়। তাকে বিহার পুলিশ অনেকদিন খোঁজাখুঁজির পর দিল্লি থেকে গ্রেফতার করে বিহারে নিয়ে যাচ্ছিল। পথে যখন ট্রেনটি ইটাওয়া জেলার মধ্য দিয়ে যাচ্ছিল তখন সে পুলিশকে ফাঁকি দিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়। ঝাঁপ দিতে গিয়ে পিলারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় বন্দীর। জিআরপি পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে বিহার পুলিশকে খবর দেয়। ময়নাতদন্তের পর পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top