News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিমিক্রি কাণ্ড অতীত, কল্যাণের জন্মদিনে দিল্লিতে নৈশভোজের নিমন্ত্রণ ধনখড়ের
Image

মিমিক্রি কাণ্ড অতীত, কল্যাণের জন্মদিনে দিল্লিতে নৈশভোজের নিমন্ত্রণ ধনখড়ের

কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): মিমিক্রি বিতর্ক অতীত! তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই কথা টুইট করে নিজেই জানিয়েছেন কল্যাণবাবু।

সংসদের বিক্ষোভ অবস্থান চলাকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করতে দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেই দৃশ্য ফ্রেমবন্দি করেন রাহুল গান্ধী। বিষয়টি সামনে আসার পরেই ফুঁসে ওঠেন জগদীপ ধনখড়। তিনি সেই সময় বলেছিলেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক, বিরক্তিকর এবং লজ্জার। সমস্ত কিছুর একটা সীমা থাকা প্রয়োজন। একজন সাংসদ মিমিক্রি করছেন। অপরজন তার ভিডিয়ো করছেন। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

বৃহস্পতিবার কল্যাণবাবুর জন্মদিন। এই বিশেষ দিনটিতে কাজ করেই কাটাতে চান তিনি। কোনও অনুষ্ঠানের পরিকল্পনা তাঁর ছিল না, এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। এবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন ধনখড়। এ কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি সম্মানীয় উপরাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেন এবং আমার স্ত্রীর সঙ্গে কথা বলে গোটা পরিবারকে আশীর্বাদ করেন। দিল্লিতে তাঁর আবাসনে নৈশভোজের জন্য তিনি আমাকে এবং আমার স্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।’

প্রসঙ্গত, এই বিতর্কে মুখ খুলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গে টুইট করে ধনখড় জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছিলেন তিনি এই ধরনের অপমান ২০ বছর ধরে সহ্য করছেন। এখনও করে চলেছেন।’ প্রধানমন্ত্রীর থেকে ফোন পেয়েছেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী কয়েকজন সাংসদের আচরণ নিয়ে দুঃখপ্রকাশ করেন বলেও মন্তব্য করেছেন মোদী। যদিও নিজের কর্তব্য থেকে পিছু না হঠার অঙ্গীকার করেছিলেন জগদীপ ধনখড়।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top