News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীরাম নিয়ে উক্তিতে জিতেন্দ্রর নামে পুলিশের অভিযোগ রামের, শরদ শিবিরের নেতা নিজ মন্তব্যে অনড়
Image

শ্রীরাম নিয়ে উক্তিতে জিতেন্দ্রর নামে পুলিশের অভিযোগ রামের, শরদ শিবিরের নেতা নিজ মন্তব্যে অনড়

মুম্বই, ৪ জানুয়ারি (হি.স.): ভগবান শ্রীরাম সম্পর্কে অনভিপ্রেত মন্তব্যের জন্য শরদ পওয়ার শিবিরের নেতা জিতেন্দ্র আওহাদের বিরুদ্ধে মামলা করলেন বিজেপি নেতা রাম কদম। শরদ পওয়ার গোষ্ঠীর নেতা জিতেন্দ্র আওহাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য বৃহস্পতিবার মুম্বইয়ের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা রাম কদম। রাম কদম এদিন বলেছেন, “তাদের মানসিকতাই হল রামভক্তদের অনুভূতিতে আঘাত করা। ভোট সংগ্রহের জন্য তাঁরা হিন্দু ধর্মকে নিয়ে ঠাট্টা করতে পারে না। আসল কথা হল, রামমন্দির যে তৈরি করা হয়েছে তা ‘অহঙ্কারী’ জোট সহ্য করতে পারছে না।”

উল্লেখ্য, বুধবার মহারাষ্ট্রের শিরডিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জিতেন্দ্র বলেছিলেন, “ভগবান রাম নিরামিষভোজী ছিলেন না, তিনি ছিলেন আমিষভোজী। ১৪ বছর ধরে বনে বসবাসকারী ব্যক্তি নিরামিষ খাবার খুঁজতে কোথায় যাবেন?” জনগণকে তিনি প্রশ্ন করেন, এটা কি সঠিক নয়? এই মন্তব্যের পর নিজ বক্তব্যে অনড় জিতেন্দ্র। বৃহস্পতিবারই তিনি বলেছেন, “ভারতের ৮০ শতাংশ জনসংখ্যা আমিষভোজী। তাঁরাও ভগবান রামের ভক্ত।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top