News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচলের সমতল ভূমিতে ঘন কুয়াশা, হলুদ সতর্কতা জারি
Image

হিমাচলের সমতল ভূমিতে ঘন কুয়াশা, হলুদ সতর্কতা জারি

শিমলা, ৩ জানুয়ারি (হি.স.) : হিমাচল প্রদেশের সমতল ভূমিতে ঘন কুয়াশার দরুণ বুধবার হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় পরিষ্কার আবহাওয়ার কারণে বায়ুমণ্ডল উষ্ণ থাকলেও সমতল ভূমিতে কুয়াশা অব্যাহত রয়েছে। হিমাচলপ্রদেশ রাজ্যের বিলাসপুর, উনা, হামিরপুর, কাংড়া ও মান্ডির সমতল অংশে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলে। এসব এলাকায় ঘন কুয়াশার কারণে মানুষের সমস্যা বেড়েছে। আবহাওয়া দফতর কুয়াশা সম্পর্কে এই সমতল জেলাগুলির জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। মঙ্গলবার গভীর রাত ও বুধবার হিমাচলের এসব জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ জানুয়ারি পর্যন্ত সমতল ভূমিতে ঘন কুয়াশা থাকবে। এতে দৃশ্যমানতা কমে যাবে। ৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বৃষ্টি বা তুষারপাতের কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া থাকবে। শিমলায় মৌসুমের প্রথম তুষারপাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্যটকরা। হালকা রোদের কারণে শিমলা ও আশেপাশের এলাকার আবহাওয়া মনোরম থাকবে। তবে রাতে প্রচণ্ড ঠাণ্ডার মুখে পড়ছেন হিমাচলের মানুষ। বুধবার শিমলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, লাহৌল-স্পিতি জেলার কুকুমসেরি ছিল শীতলতম স্থান। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -৯.১ ডিগ্রি সেলসিয়াস। লাহৌল-স্পিতির সামধোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -৭.১ ডিগ্রি, কিন্নরের কাল্পায় -২.৪ ডিগ্রি, রেকং পিওতে ০.২, ভুন্তারে ০.৫, মান্ডিতে ১.২, সোলানে ১.৪, সারাহান এবং সুন্দর নগরে ১.৫, চামবাতে ২.৯ ডিগ্রি, কুফরিতে ৩.১, ডালহৌসিতে ৪.৩, উনায় ৫ এবং ধর্মশালায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Releated Posts

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, সাব-ইন্সপেক্টরের কলার ধরার অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হুমকি…

ByByNews Desk Oct 6, 2026

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026

দলীয় তহবিল ব্যবহারে বাধা, বিশেষ আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মমতা শিবির

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): দুর্গাপুজোর আগে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Oct 5, 2026

পশ্চিম বঙ্গে ইসিএলের সিদুলি কোলিয়ারিতে জল ঢুকে আতঙ্ক, শ্রমিকদের নিরাপদে সরানো হল

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): পশ্চিম বর্ধমানের আন্দালের সিদুলি কোলিয়ারি এলাকায় সোমবার আচমকা খনির ভিতরে জল ঢুকে পড়ায় আতঙ্ক…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top