News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমল দিল্লিতে, বুধেও প্রভাবিত রেল পরিষেবা
Image

ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমল দিল্লিতে, বুধেও প্রভাবিত রেল পরিষেবা

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, শীতের দাপটে জবুথবু অবস্থা গোটা উত্তর ভারতজুড়ে। হরিয়ানা, পঞ্জাব, উত্তর ও পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে ঠান্ডা এতটাই বেশি যে সকালের দিকে আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে মানুষজনকে। সর্বত্রই এখন জমজমাট ঠান্ডা। দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য বুধবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল, ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়।

এদিকে, খারাপ আবহাওয়া কারণে রাজধানী দিল্লিতে এদিনও সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। দিল্লিতে এদিন সকালে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে ২৬টি ট্রেন বিলম্বে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে – ভোপাল- নিজামউদ্দিন, ভুবনেশ্বর-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, চেন্নাই-নতুন দিল্লি দুরন্ত এক্সপ্রেস, প্রয়াগরাজ-নতুন দিল্লি এক্সপ্রেস প্রভৃতি।

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top