News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের প্রান্তিক জনপদের জনগণের কাছে উন্নয়ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয়েছে : কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী
Image

দেশের প্রান্তিক জনপদের জনগণের কাছে উন্নয়ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয়েছে : কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী

আগরতলা, ২ জানুয়ারী : বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানে আজ বামুটিয়া ব্লকের দমদমিয়া এসবি স্কুল মাঠে দেবেন্দ্রনগর গ্রামপঞ্চায়েত ভিত্তিক এক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 

শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মদি গত ৯ বছরে দেশের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করে তুলতে ও জনকল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছেন। দেশের প্রান্তিক জনপদের জনগণের কাছে উন্নয়ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয়েছে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীলা দাস সেন, ভাইস চেয়ারম্যান পূজা মালাকার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরক্ত জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা। অনুষ্ঠানে বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির তথ্য সম্বলিত ভ্রাম্যমান প্রচার গাড়ির যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শিবিরে বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী স্টল খোলা হয়।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top