News Flash

  • Home
  • খেলা
  • জলন্ধরে স্কুল গেমস হকিতে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরা দল
Image

জলন্ধরে স্কুল গেমস হকিতে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। জাতীয় স্কুল গেমস আসরে এবার হকির খবর। জাতীয় আসরে অংশ নিতে ত্রিপুরা দলের প্রস্তুতি চূড়ান্ত। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে যথারীতি ১৬ সদস্য বিশিষ্ট রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করে নিজ নিজ স্কুল থেকে তাদেরকে ছুটি প্রদানের আবেদনও করা হয়েছে। প্রথম দফায় ৩ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ শিবিরের জন্য তাদের ছুটি মঞ্জুর ছিল। পুনরায় তা ১৭ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করে নেওয়া হচ্ছে। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে ৬৭তম জাতীয় স্কুল গেমসের হকি টুর্নামেন্টে অংশ নিতে ত্রিপুরা দল ইতোমধ্যে রওয়ানা হচ্ছে। ৩ জানুয়ারি পর্যন্ত রাজ্য দল যথারীতি প্রশিক্ষণ নিচ্ছে। পাঞ্জাবের জলন্ধরে এবারকার এই টুর্নামেন্ট ৬ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ত্রিপুরা দলের খেলোয়াড়রা হলো নঈম ইসলাম, নয়ন সরকার, রণবীর সরকার, বিবেক রায়, জীবন সরকার, মইনুল হোসেন, দীপজিৎ চৌধুরী, নিহার দেববর্মা, সাগরদ্বীপ দে, নুর আহমেদ মিয়া, প্রীতম দেবনাথ, বুধীজয় ত্রিপুরা, মইনুল হোসেন, বাহার হোসেন, প্রিন্স কিন্ডু, হিমেশ দেববর্মা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top