News Flash

  • Home
  • দেশ
  • গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চাকুলিয়ায়
Image

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চাকুলিয়ায়

চাকুলিয়া, ৩০ ডিসেম্বর (হি.স.) : উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার উত্তরপারুল এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । মৃত বধূর নাম আসনারা খাতুন (২২)। এই ঘটনায় আসনারার শ্বশুরবাড়ির দিকে অভিযোগের আঙুল তুলেছেন মা মুর্শেদা বিবি।

দু’বছর আগে এলাকারই যুবক মহম্মদ মহসিনের সঙ্গে বিয়ে হয়েছিল আসনারার। বিয়ের পরই ভিনরাজ্যে কাজে চলে যান তাঁর স্বামী। এরপর থেকে বাপেরবাড়িতেই থাকতেন আসনারা। তবে মহসিন বাড়ির লোকদের সঙ্গে কথা বললেও আসনারার কোনও খোঁজই রাখতেন না। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় দেখা করতে গেলে আসনারাকে গালিগালাজ করেন তাঁর শাশুড়ি। এরপর শনিবার আসনারার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চাকুলিয়া থানার পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top