News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির ৬৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
Image

কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির ৬৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩০ ডিসেম্বর : কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির ৬৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। গ্রাম পাহাড় সহ বিভিন্ন  এলাকায় সঠিকভাবে বন্টন ব্যবস্থার চালু করার জন্য সমবায় গঠন করা হয়েছিল।

এদিন প্রতিষ্ঠা দিবসের উদ্বোধনের শুরুতেই কুমারঘাট কো-অপারেটিভ সোসাইটির ম্যানেজার দীপক রঞ্জন দেব ২০২২-২০২৩ বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন। বর্তমানে এই সমবায়ের সাথে ল্যাম্পস, প্যাক্স, দুগ্ধ, মৎস্য, ভোগ্যপণ্য , পশুপালন সহ মোট ৩৯৮৩ টি সমবায় সমিতি রয়েছে ৷
তাদের সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াচড়া কেন্দ্রের বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস ৷ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা।

এদিনের অনুষ্ঠানের শেষে দুঃস্থদের হাতে  শীতবস্ত্র তুলে দিয়েছেন অতিথিরা। 

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top