News Flash

Image

ত্রিপুরায় বিজেপির নতুন কমিটি গঠিত

আগরতলা, ৩০ ডিসেম্বর : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় বিজেপির প্রদেশ কমিটিতে রদবদল হয়েছে। আজ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য নতুন কমিটির তালিকা প্রকাশ করেছেন।

সেই তালিকায় প্রদেশ সহ সভাপতি পদে ডাঃ অশোক সিনহা, বিমল চাকমা, সুবল ভৌমিক , তাপস ভট্টাচার্য্য, পাপিয়া দত্ত এবং পাতাল কন্যা জামাতিয়া এই ৬ জন স্থান পেয়েছেন। এই তালিকায় প্রদেশ সহ সভাপতি পদে বাদ পড়েছেন রেবতী মোহন দাস। তার বদলে সুবল ভৌমিক সহসভাপতি পদে নতুন দায়িত্ব পেয়েছেন।

তাছাড়া, প্রদেশ সাধারণ সম্পাদক পদে বিধায়ক ভগবান দাস, অমিত রক্ষিত এবং বিপিন দেববর্মা এই তিন জন স্থান পেয়েছেন। তেমনি, প্রদেশ সম্পাদক পদে তাপস মজুমদার, ডেভিড দেববর্মা, রতন ঘোষ, মৌসুমী দাস, ভূমিকা নন্দন রিয়াং এবং অজন্তা ভট্টাচার্য্য স্থান পেয়েছেন।

সেই তালিকায় প্রদেশ কোষাধক্ষ্য পদে স্থান হয়েছে নাগাধিরাজ দত্ত এবং মৃনাল কান্তি নাথের। অফিস সম্পাদক পদে স্থান পেয়েছেন মিহির সরকার।

মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রীপদে দায়িত্ব পেয়েছেন মিমি মজুমদার। যুব মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন বিধায়ক সুশান্ত দেব। তেমনি, এসসি মোর্চার প্রদেশ সভাপতি পদে স্থান পেয়েছেন অরবিন্দ দাস। জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন পরিমল দেববর্মা। ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী হয়েছেন মলিনা দেবনাথ, কিষান মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন প্রদীপ বরণ রায় এবং সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিল্লাল মিয়া।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top