News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মান্দাই ব্লক এলাকায় জনজীবন মিশন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ
Image

মান্দাই ব্লক এলাকায় জনজীবন মিশন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ

আগরতলা, ২৯ ডিসেম্বর : মান্দাই ব্লক এলাকায় জনজীবন মিশন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষ।
মান্দাই ব্লকের অন্তর্গত হারবাং এডিসি ভিলিজের মাধব পাড়া থেকে অভিযোগটি উঠেছে। তাই জলের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
জানা যায়, রাজ্য সরকারের জল জীবন মিশনে ২০২২ সালে ৩০ জুন ৫ টি পাম্পের কাজ সম্পূর্ণ হওয়ার কথা বলা হয়, যার ব্যয় দেখানো হয়েছে ৪২ লাখ ৪৪ হাজার ৭৬২ টাকা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় মাত্র ৩ টি ওয়াটার পাম্প করা হয়েছে। তাও বিভিন্ন দপ্তর বা সংস্থা থেকে তাও আবার পুরান যে ওয়াটার পাম্প হাউস গুলি ছিল সে গুলিতে গেরোয়া রং লাগিয়ে নতুন করা হয়েছে। প্রকৃত পক্ষে কোনো নতুন কাজ হয়নি। পুরানো পাম্প হাউস গুলিতে থেকে পাম্প গুলি খুলে নিয়ে যায়। কিন্তু জলের দেখা নেই বলে অভিযোগ সাধারণ জনগণের। কিন্তু এলাকায় প্রায় ১০০টি পরিবারের বসবাস। দীর্ঘ দিন ধরে জলের সমস্যায় ভুগছে।
জল জীবন মিশনের হর ঘর জল -এর মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে আশা ছিল, কিন্তু হয় নি। এদিকে নতুন পাম্প হাউস হয় নি। পুরানো গুলিকে শুধু চমকানো ঝমকানো হলো জল আর মিলল না বলে অভিযোগ। তাই মান্দাই ব্লকের অন্তর্গত হারবাং এডিসি ভিলিগের মাধব পাড়ার জনগন জলের দাবিতে বিক্ষোভ দেখায় জনগণ। সংশ্লিষ্ঠ দপ্তর ও রাজ্য সরকারের নিকট জলের দাবি জানায় এদিন।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top