News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে
Image

চুরি যাওয়া বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২৯ ডিসেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া বাইক সহ তিন জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জী।

পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জী জানিয়েছেন, গত ২৪ ডিসেম্বর চিত্তরঞ্জন রোড থেকে এক ব্যক্তির বাইক চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে বাইক চুরির অভিযোগ উঠে আসছিল।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল গোপন সংবাদের ভিত্তি খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ।অবশেষে চোর চক্রের মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। 

এদিন তিনি আরও বলেন, অভিযানে মেলাঘরের বাসিন্দা সঞ্জিত সরকারকে তুলাকোনা থেকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরও দুইজনের নাম উঠে আসে। সাথে সাথে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে গিয়েছে। তাঁদের কাছ থেকে তিনটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top