News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে অযোধ্যায় যোগী
Image

প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে অযোধ্যায় যোগী

লখনউ, ২৮ ডিসেম্বর (হি.স.) : রামমন্দির উদ্বোধনের আগে আগামী ৩০ ডিসেম্বর রামজন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবনির্মিত অযোধ্য বিমানবন্দর এবং রেলস্টেশনের উদ্বোধন উপলক্ষ্যেই তার এই সফর। মোদীর সেই সফরের আগে প্রস্তুতি তদারকি করতে বৃহস্পতিবার অযোধ্যা গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

বৃহস্পতিবার রামমন্দির পরিদর্শন করবেন যোগী। মন্দির কাজ কোথায় কতটুকু কাজ বাকি রয়েছে তা খতিয়ে দেখবেন। এক ফাঁকে রামলালার দর্শনও করবেন। পাশাপাশি কথা বলবেন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর সদস্যদের সঙ্গে। স্থানীয় কমিশনার অডিটোরিয়ামে বৈঠক করবেন জেলার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। উল্লেখ্য, আগামী শনিবার মোদীর সফরে থাকছে একাধিক কর্মসূচি। বিমানবন্দর এবং রেলস্টেশনের উদ্বোধনের পাশাপাশি অযোধ্যায় জনসভা করবেন মোদী। এছাড়াও ‘শ্রীরাম বিমানবন্দর’ উদ্বোধনের পরে ১৫ কিলোমিটার রাস্তা ধরে ‘রোড শো’ করবেন তিনি। প্রসঙ্গত, রামমন্দিরের উদ্বোধনের প্রস্তুতি হিসেবেই পালটে দেওয়া হয়েছে অযোধ্যা স্টেশনের নাম। নতুন নাম হয়েছে অযোধ্যা ধাম জংশন। উত্তরপ্রদেশ সরকারই নতুন নাম সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে যে সুপারিশে শিলমোহর দিয়েছে ভারতীয় রেল।

Releated Posts

খাড়গের ‘বিষধর সাপ’ মন্তব্যে পাল্টা আক্রমণ শাহের, ভোটে জবাব দেবে জনতা: অমিত শাহ

গুয়াহাটি/নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘বিষধর সাপ’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গ ভোট: প্রথম দফায় ১,৫৮৬ প্রার্থীর মনোনয়ন জমা, ২৩ এপ্রিল ভোট

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণের আগে ১৫২টি আসনে মোট ১,৫৮৬ জন…

ByByNews Desk Apr 7, 2026

অনুপ্রবেশ রুখতে অসমে বিজেপির ভূমিধস জয় আসন্ন: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার অসমের শ্রীভূমি জেলার পাঠারকান্দিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র…

ByByNews Desk Apr 7, 2026

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top