News Flash

Image

জেডিইউ ঐক্যবদ্ধ ছিল এবং তেমনই থাকবে : লালন সিং

পাটনা, ২৮ ডিসেম্বর (হি.স.): জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি পদ থেকে নিজের ইস্তফার জল্পনা উড়িয়ে দিলেন রাজীব রঞ্জন (লালন) সিং। ইস্তফা দেওয়ার যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার লালন সিং বলেছেন, নীতীশ কুমার আমাদের দলের নেতা। জনতা দল ইউনাইটেড ঐক্যবদ্ধ ছিল, আছে এবং তেমনই থাকবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “আমি যখন পদত্যাগ করব, তখন আপনাদের (সংবাদ মাধ্যম) আমি ফোন করব এবং আপনার সঙ্গে পরামর্শ করব। জেডিইউ ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে।”

এদিকে, জেডিইউ-র জাতীয় কার্যনির্বাহী সভায় দলের পোস্টারে লালন সিংয়ের অনুপস্থিতি নিয়ে প্রসঙ্গে দিল্লিতে জেডিইউ-র প্রধান শৈলেশ কুমার বলেছেন, “কেউ পদত্যাগ করছেন না। লালন সিং গত ৩৫ বছর ধরে দলের নেতা। তিনি কোথাও যাচ্ছেন না।” আবার জেডিইউ নেতা কে সি ত্যাগী বলেছেন, “সমস্ত গুজব আমি খারিজ করছি। আজ থেকে শুরু হতে চলেছে দলের দুই দিনব্যাপী সভা।”

Releated Posts

খাড়গের ‘বিষধর সাপ’ মন্তব্যে পাল্টা আক্রমণ শাহের, ভোটে জবাব দেবে জনতা: অমিত শাহ

গুয়াহাটি/নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘বিষধর সাপ’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গ ভোট: প্রথম দফায় ১,৫৮৬ প্রার্থীর মনোনয়ন জমা, ২৩ এপ্রিল ভোট

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণের আগে ১৫২টি আসনে মোট ১,৫৮৬ জন…

ByByNews Desk Apr 7, 2026

অনুপ্রবেশ রুখতে অসমে বিজেপির ভূমিধস জয় আসন্ন: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার অসমের শ্রীভূমি জেলার পাঠারকান্দিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র…

ByByNews Desk Apr 7, 2026

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top