News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেএন.১-এর হদিস মিলল দিল্লিতেও, সৌরভ ভরদ্বাজ বললেন পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে
Image

জেএন.১-এর হদিস মিলল দিল্লিতেও, সৌরভ ভরদ্বাজ বললেন পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : এবার জাতীয় রাজধানী দিল্লিতেও ঢুকে পড়ল কোভিডের নয়া উপরূপ জেএন.১। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, এক ব্যক্তির দেহে কোভিডের এই নয়া উপরূপের হদিস মিলেছে। তবে রাজধানীবাসীকে এই উপরূপ নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, দিল্লির পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, “আমরা পরীক্ষার সংখ্যা বাড়িয়েছি। বুধবার আমরা বেসরকারি ও সরকারি হাসপাতালে ৬৩৬টি পরীক্ষা করেছি। ৩টি জিনোম সিকোয়েন্সিং ফলাফল গতকাল পাওয়া গিয়েছে, যার মধ্যে দু’টি পুরানো ওমিক্রন ভেরিয়েন্ট এবং একটি জেএন.১ ছিল। নতুন উপরূপটি মৃদু এবং মানুষজন গুরুতর অসুস্থ হচ্ছে না। এই ভেরিয়েন্টের রোগীকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে এখন সুস্থ। আমরা বলতে পারি, বর্তমানে দিল্লিতে জেএন.১ ভেরিয়েন্টের কোনও রোগী নেই।

এদিকে, দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে দিল্লির এইমস আপৎকালীন বিভাগে রোগী পরীক্ষার জন্য বহির্বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে। অত্যধিক অসুস্থ রোগীদের জন্য ১২টি শয্যা থাকবে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেখানে রোগীদের করোনার উপসর্গ আছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে এবং তার ভিত্তিতে চিকিৎসা চলবে।

Releated Posts

খাড়গের ‘বিষধর সাপ’ মন্তব্যে পাল্টা আক্রমণ শাহের, ভোটে জবাব দেবে জনতা: অমিত শাহ

গুয়াহাটি/নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘বিষধর সাপ’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গ ভোট: প্রথম দফায় ১,৫৮৬ প্রার্থীর মনোনয়ন জমা, ২৩ এপ্রিল ভোট

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণের আগে ১৫২টি আসনে মোট ১,৫৮৬ জন…

ByByNews Desk Apr 7, 2026

অনুপ্রবেশ রুখতে অসমে বিজেপির ভূমিধস জয় আসন্ন: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার অসমের শ্রীভূমি জেলার পাঠারকান্দিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র…

ByByNews Desk Apr 7, 2026

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top