News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাপানে নিযুক্তিপ্রাপ্ত রাজ্যের ৩ জন নার্সকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
Image

জাপানে নিযুক্তিপ্রাপ্ত রাজ্যের ৩ জন নার্সকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

আগরতলা, ২৭ ডিসেম্বর : রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের মাধ্যমে নার্সিং-এ সফল প্রশিক্ষণের পর রাজ্যের তিনজন যুবক-যুবতী জাপানে নার্সিং-এ কাজ করার নিযুক্তি পেয়েছেন। কর্মস্থলে যোগ দেওয়ার আগে তারা আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী তাদের এই সফলতার জন্য প্রত্যেককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। সৌজন্যমুলক সাক্ষাতের সময় স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের অধিকর্তা সঞ্জয় চক্রবর্তীও উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ত্রিপুরা মেডিক্যাল কলেজ থেকে বি এস সি নার্সিং কোর্সে পাশ করার পর ধলেশ্বরের দীপ্তনু সরকার, কোনাবনের তানিয়া দাস এবং ধলাই জেলার রিশমা শীল দক্ষতা উন্নয়ন দপ্তরের মাধ্যমে দিল্লিতে নয় মাসের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণের পর তারা জাপানের কিয়োটো শহরের একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করার নিযুক্তি পান। আগামী জানুয়ারি মাসে তারা সবাই কর্মস্থলে যোগ দেবেন।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top