News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশের সিধি জেলায় স্কুল বাসে আগুন, হতাহতের ঘটনা ঘটেনি
Image

মধ্যপ্রদেশের সিধি জেলায় স্কুল বাসে আগুন, হতাহতের ঘটনা ঘটেনি

সিধি, ২৭ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের সিধি জেলায় বুধবার সকালে একটি বেসরকারি স্কুল বাসে আগুন লেগে যায়। বুধবার এক পুলিশ আধিকারিক একথা জানিয়েছেন। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বেসরকারি স্কুল বাসে থাকা শিশুদের ও গাড়ির চালকের কোনও ক্ষতি হয়নি, কিন্তু স্কুল বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা নাগাদ স্কুল বাসটি পুলিশ সিধি জেলার লাইন্স মাঠের কাছে পৌঁছলে শিশুদের মধ্যে আতঙ্ক চোখে পড়ে। কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক অভিষেক উপাধ্যায় জানিয়েছেন, আগুন লক্ষ্য করার সঙ্গে সঙ্গে চালক অবিলম্বে বাসটি থামিয়ে ফেলে, তারপর বাসের ভিতরে থাকা পাঁচ-সাতজন শিশুকে নিরাপদে বার করে আনা হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো বাসটি পুড়ে গিয়েছে।

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top