News Flash

Image

ক‌রিমগঞ্জের চুড়াইবা‌ড়িতে প্রায় এক লক্ষ টাকার গাঁজা সহ ধৃত যাত্ৰী

বাজারিছড়া (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : গুয়াহা‌টিগা‌মী এক‌টি নাইট সুপারের জনৈক যাত্রীর হেফাজত থেকে প্রায় এক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি ওয়াচ পোস্ট পু‌লি‌শ। গাঁজা পাচারকারী যাত্রী বিহা‌রের শরণ জেলার ছাপরা থানাধীন ধাইয়ান গ্রা‌মের বাসিন্দা জনৈক মহান মাহাতোর বছর ৪০-এর ছেলে মু‌কেশ মাহা‌তোকে আটক করা হয়েছে।

চুড়াইবা‌ড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ত্রিপুরা থে‌কে গুয়াহা‌টিগামী এক‌টি নাইট সুপা্র (বাস) আন্তঃরাজ্য সীমান্ত অতিক্রম করে তাঁর এলাকায় আসে। তখন তাঁরা বাসে তালা‌শি চালিয়ে মু‌কেশ মাহা‌তোর পরিহিত কোটের ইনার পকেট ও কোমরে গোঁজা এবং তার লটবহর থেকে ১২ প্যাকেটে ৮.৮৯ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছেন। গাঁজাগুলির কালোবাজারে মূল্য প্রায় এক লক্ষ টাকা।

Releated Posts

২৬ মে অসম বিধানসভায় আনা হবে ইউসিসি বিল, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৩ মে : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর পথে বড় পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার। বুধবার…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমে ইউসিসি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বুধবার ফের…

ByByTaniya Chakraborty May 13, 2026

মণিপুরে জঙ্গি হামলায় নিহত ৩ কুকি চার্চ নেতা, উত্তেজনা কাঙপোকপিতে

ইম্ফল, ১৩ মে (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় বুধবার সশস্ত্র জঙ্গিদের হামলায় কুকি সম্প্রদায়ের অন্তত তিনজন নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top