News Flash

  • Home
  • দিনের খবর
  • গঙ্গাজলঘাটিতে রক্তদান শিবির ও দুস্থদের বস্ত্র বিতরণ
Image

গঙ্গাজলঘাটিতে রক্তদান শিবির ও দুস্থদের বস্ত্র বিতরণ

বাঁকুড়া, ২৩ ডিসেম্বর (হি. স.) শ্রমিক মালিক যৌথ উদ্যোগে রক্তদান, দুস্থদের বস্ত্র বিতরণের মত সামাজিক কর্মকান্ডের নজির তুলে ধরলো বড়জোড়া শিল্পাঞ্চল এর এস এন কনস্ট্রাকশন। সংস্থায় কর্মী সংখ্যা প্রায় ২২০০। অথচ কোনও শ্রমিক সংগঠন নেই। এই বিরল ছবি বোধ হয় শিল্পাঞ্চলের আর কোথাও দেখা যাবে না। শনিবার গঙ্গাজলঘাটির শ্রীচন্দ্রপুরে সংস্থার শ্রমিক ও মালিক যৌথ উদ্যোগে রক্তদান শিবির ও দুস্থদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

সংস্থার কর্মী অমিতেশ ঘোষাল বলেন, আমাদের সংস্থায় কোনো শ্রমিক সংগঠন নেই। কারণ য সংস্থার দুজন ডিরেক্টরই আমাদের দাবি-দাওয়া সম্পর্কে সজাগ। শুধু তাই নয় বাৎসরিক লভ্যাংশের একটা অংশ সমস্ত কর্মীদের মধ্যে উৎসাহ ভাতা হিসেবে প্রদান করেন। আবার আমাদের দাবি মত সমাজ কল্যান মূলক কাজেও এগিয়ে আসেন। পুজোর সময় গৌরিপুর হাসপাতালের কুষ্ঠ কলোনীর সমস্ত আবাসিক ও ভর্তি থাকা হয় রোগীদের নতুন জামা কাপড় দেওয়া, প্রতিবছর শীতের সময় শীতবস্ত্র দেওয়া, রক্তদান শিবির করা, চিকিৎসা শিবির স্বাস্থ্য শিবির করার পাশাপাশি দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য সাহায্য, চিকিৎসার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম পরিষেবার ব্যবস্থা করা হয়। সংস্থার দুই ডিরেক্টর সমীরণ চ্যাটার্জি ও নৃপেন ঢাং বলেন, শ্রমিকদের দুশ্চিন্তা মুক্ত করতে পারলেই সংস্থা তাদের কাছ থেকে একই সময়ে দ্বিগুণ শ্রম লাভ করে। আমরা এই ফর্মুলায় বিশ্বাস করি বলেই কর্মী ও মালিক পক্ষের ভেদাভেদ মুছে দিতে পেরেছি। সমীরণ বাবু বলেন, এস এন কনস্ট্রাকশনে আমরাও বেতনভূক কর্মী। নৃপেন ঢাং জানান, এদিন বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় ৬৫ জন রক্ত দান করেছেন। এই রক্ত থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫০ জন দুস্থ ব্যাক্তির হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top