News Flash

  • Home
  • Uncategorized
  • অক্ষমছাত্র-ছাত্রীদের ফার্স্ট করাতে মাথা পিছু ২০ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন লালকেশ্বর
Image

অক্ষমছাত্র-ছাত্রীদের ফার্স্ট করাতে মাথা পিছু ২০ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন লালকেশ্বর

scamপটনা, ২৩ জুন (হি.স.) : বিহার বোর্ডের পরীক্ষায় জালিয়াতি মামলায় ধৃত বিহার স্কুল এগজামিনেশন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান লালকেশ্বর ও তাঁর স্ত্রী প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন অধ্যাপক ঊষা সিংকে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে| জেরায় ধৃত অক্ষমছাত্র-ছাত্রীদের পরীক্ষায় ফার্স্ট করানোর জন্য মাথা পিছু ২০ লাখ টাকা করে ঘুষ নিয়েছিলেন বলে স্বীকার করেছেন লালকেশ্বর প্রসাদ সিং | এছাড়া এখানে সেখানে গজিয়ে ওঠা ইন্টারমিডিয়েট কলেজগুলিকে স্বীকৃতি দিতে নিতেন কলেজ পিছু ৪ লাখ টাকা|
পুলিশ জানিয়েছে, বিএসইবি প্রধান থাকাকালীন ১০০-র ওপর কলেজকে স্বীকৃতি দেন লালকেশ্বর| এ বছর বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অক্ষম ছাত্রছাত্রীদের যে প্রথম হতে সাহায্য করে, সেই বাচ্চা রাইয়ের সঙ্গে লালকেশ্বর ও তাঁর স্ত্রীর যোগসাজস ছিল| জানা গেছে, জেলবন্দি এই বাচ্চা রাই বৈশালীর একটি কলেজের অধ্যক্ষ ছিল| সে-ই এই চিটিং র‌্যাকেটের মাথা বলে মনে করছে পুলিশ| পছন্দমত ছাত্রছাত্রীদের বোর্ডের পরীক্ষায় ফার্স্ট করাতে সে ২০ লাখ করে ঘুষ দিয়েছিল লালকেশ্বরকে|
উল্লেখ্য, বিহারে বোর্ডের পরীক্ষায় এই কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে ৩০ মে| তথাকথিত দুই প্রথম রুবি রাই ও সৌরভ শ্রেষ্ঠকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা নিজের নিজের বিষয়ে মামুলি দুএকটি প্রশ্ন করলে তারা সম্পূর্ণ ভুলভাল উত্তর দেয়| বিষয়টি নিয়ে জানাজানি হতে প্রশ্ন ওঠে বিহারে লেখাপড়ার মান নিয়ে| তারপরেই এ ব্যাপারে তদন্ত শুরু করে শিক্ষা সংক্রান্ত বিরাট চক্রের সন্ধান পায় পুলিশ|

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top