News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্টের শেষ ম্যাচে মুম্বাইয়ের কাছেও ইনিংসে হারের শঙ্কায় ত্রিপুরা
Image

বিজয় মার্চেন্টের শেষ ম্যাচে মুম্বাইয়ের কাছেও ইনিংসে হারের শঙ্কায় ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।। জয়ের মুখ দর্শন তো দূর অস্ত। মুম্বাইয়ের গড়া রানের পাহাড়ে চড়তে গিয়ে ফের পর্যদস্ত হওয়ার সম্ভাবনাটাই উজ্জ্বল। প্রথম দিনেই মুম্বাইয়ের ব্যাটার্সদের আস্ফালন ত্রিপুরার শিবির কে সঙ্গীন করে তুলেছে। শেষ ম্যাচে ত্রিপুরার অনূর্ধ্ব ১৬ বালক ক্রিকেটাররা প্রথম দিনেই ব্যাকফুটে চলে এসেছে। ‌ খেলা বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ ক্রিকেটের আসামের আমিনগাঁও গ্রাউন্ডে।‌ টস জিতে মুম্বাই কাঙ্ক্ষিত চেহারায় প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেয়। দিনভর ৯০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান সংগ্রহ করে নেয়। শতরান কারোর ব্যাট থেকে আসেনি। তবে চার চারটি অর্ধশত রানে সমৃদ্ধ মুম্বাইয়ের ইনিংস।  ওপেনার দেবাংশ ত্রিবেদীর ৭২ রান, সূর্য সরণ এর ৬২ রান, হর্স উদয় গাইয়করের ৫৭ রান আগ্নেয় আদির ৫৬ রান এর পাশাপাশি অভিনব সাহার চল্লিশ রানও উল্লেখযোগ্য। সার্থক ভিদে ২১ রানে এবং নিকাশ নেরুরকর চার রানে উইকেটে রয়েছে। রাজ্য দলের নীতিশ কুমার সাহানি ও রিয়াদ হোসেন তিনটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top