News Flash

  • Home
  • প্রধান খবর
  • তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস কলকাতায়, পশ্চিমের জেলাগুলিতে বিশেষ হেরফের হবে না
Image

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস কলকাতায়, পশ্চিমের জেলাগুলিতে বিশেষ হেরফের হবে না

কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.): খুব বেশি দিন আর পাওয়া যাবে না শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ডিসেম্বরের আগে আগামী কয়েক দিন তাপমাত্রা একটু বাড়তে পারে। এমনকি, স্বাভাবিকের উপরেও উঠতে পারে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপট কিছুটা হ্রাস পাওয়া এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার প্রেক্ষিতে পুবালি হাওয়ার প্রবেশ বৃদ্ধি পাওয়ায় আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কিছুটা উর্ধ্বমুখী থাকবে বলে জানা গিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়লেও, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। পারদ চড়ার আগে বৃহস্পতিবার সকালেও শীতের আমেজ বেশ ভালোই মালুম হয়েছে। কনকনে শীত অনুভূত হয়েছে গ্রাম বাংলায়।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top