News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকুরিচ্যুত শিক্ষকের মৃতদেহ উদ্ধার পুকুর থেকে, মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা 
Image

চাকুরিচ্যুত শিক্ষকের মৃতদেহ উদ্ধার পুকুর থেকে, মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর: 

মঙ্গলবার সকালে রানীরবাজার থানা এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তি একজন চাকরিচ্যুত শিক্ষক বলে জানা গেছে। 

রানীরবাজার দুর্গা নগরে বাইক সহ পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে আজ সকালে। মৃত ব্যক্তির নাম মহেশ শর্মা (৪৬)। জানা যায়, মহেশ শর্মা একজন কর্মচ্যুত ১০৩২৩ শিক্ষক। চাকরি যাওয়ার পর থেকে তিনি ডেকোরেটরের কাজ করছেন। এলাকাতে ভালো মানুষ হিসেবে পরিচিত তিনি। 

সোমবার রাত একটা নাগাদ ডেকোরেটরের কাজের স্থল বাড়ি যাবার পথে দুর্গানগরে রাস্তার পাশে থাকা একটি পুকুরে তিনি বাইকসহ পরে যান বলে স্থানীয়দের ধারনা। মঙ্গলবার সকালে পুকুরের জল থেকে বাইক সহ তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। 

যদিও রাতে তিনি কিভাবে দুর্ঘটনাগ্রস্থ হয়েছেন এবং বাইক নিয়ে জলের মধ্যে কিভাবে পড়েছেন বিষয়টি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। মহেশ শর্মার মৃত্যুর ঘটনায় এলাকাতে শোকের ছায়া রয়েছে।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top