News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্যানেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

ক্যানেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৯ ডিসেম্বর: ক্যানেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। তেলিয়ামুড়া ডিএম কলোনি এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্হানীয়রা তেলিয়ামুড়া থানায় খবর দিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত নেশা সেবনের ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি দের্ববমা জানিয়েছেন, আজ সকাল থানায় খবর আসে তেলিয়ামুড়া ডিএম কলোনি এলাকায় রাস্তার পাশের ক্যানেলে এক ব্যক্তি পড়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মৃত যুবক মাইগঙ্গা এলাকার বাসিন্দা চৈতন্য বিশ্বাস (৪০)। পেশায় তিনি কাঠমিস্ত্রী ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত নেশা সেবনের ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানান তিনি।

Releated Posts

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top