ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। অপরাজেয় এডি নগর। টানা ছয় ম্যাচে জয়। এককথায় ডাবল হ্যাটট্রিক। আজ, সোমবার ষষ্ঠ ম্যাচে চাম্পামুরাকে সাত উইকেট হারিয়ে এডি নগর জয়ের ধারা অব্যাহত রেখে ডাবল হ্যাটট্রিক করে নিয়েছে। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট। সকালে ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তবে এডি নগরের ফিল্ডারদের দক্ষতায় পাঁচটি উইকেটের রান আউট চাম্পামুরাকে ৪৫ রানে থামিয়ে দেয়। জবাবে এডি নগর প্লে সেন্টার ২৩ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে তীর্থ চক্রবর্তী ১৫ রানে তিনটি উইকেট দখল করে ম্যাচের সেরা হয়েছে। এদিকে জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে শতদল সংঘ প্লে সেন্টারও। খেলা ছিল তালতলা স্কুল মাঠে। টস জিতে শতদল সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ৪০ ওভারে পাঁচ উইকেটে ১৩৪ সংগ্রহ করলে জবাবে মৌচাকের ইনিংস ১১৩ রানে গুটিয়ে যায়। বিজয়ী দলের পক্ষে পাপাই দাসের অপরাজিত অর্ধশত রান (৫২ রান) ও ১৮ রানে তিন উইকেট দখল ম্যাচের সেরা স্বীকৃতি এনে দেয়। এছাড়া, মৌচাকের ঋক নারায়ন পাল তিনটি উইকেট পেয়েছে ২১ রানের বিনিময়ে।

চাম্পামুরাকে হারিয়ে ডাবল হ্যাটট্রিক এডি নগরের, টানা জয় শতদলেরও
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















