News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় প্যারা সুইমিংয়ে সফল ত্রিপুরা দল পর্ষদে সংবর্ধিত
Image

জাতীয় প্যারা সুইমিংয়ে সফল ত্রিপুরা দল পর্ষদে সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। সফল সাঁতারুদের সংবর্ধনা জানানো হয়েছে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে। মূলতূ ২২তম জাতীয় প্রতিবন্ধী সাঁতার প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্য থেকে অংশগ্রহণকারী সাঁতারুদের ব্যাপক সফলতা প্রাপ্ত হওয়ায় ত্রিপুরা ক্রীড়া পর্ষদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। গত ১১ থেকে ১৩ নভেম্বর গুয়াহাটিতে এই প্যারা স্যুইমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে সমীর বর্মন, বিনীত রায় ও সপ্তর্ষি পালকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট রাজ্য দলের পক্ষে সমীর বর্মন একটি স্বর্ণ, একটি রৌপ্য, একটি ব্রোঞ্জ এবং বিনীত রায় দুটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক জয় করে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। দলের সঙ্গে কোচ হিসেবে ছিলেন দীপক দাস। আজ স্পোর্টস কাউন্সিলে, এক বিশেষ অনুষ্ঠানে রাজ্য দলের সাঁতারুদের এবং কোচকে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top