News Flash

  • Home
  • দেশ
  • সাংসদদের সাসপেনশন সংবিধান ও গণতন্ত্রের ওপর আক্রমণ : খাড়গে
Image

সাংসদদের সাসপেনশন সংবিধান ও গণতন্ত্রের ওপর আক্রমণ : খাড়গে

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : সাংসদদের সাসপেনশন সংবিধান ও গণতন্ত্রের ওপর আক্রমণ, সোমবার ৪৭ জন সাংসদকে সাসপেন্ড প্রসঙ্গে এই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি সোমবার রাজ্যসভায় আরও বলেন, ৪৭ জন সাংসদকে সাসপেন্ড করে মোদী সরকার সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধ লঙ্ঘন করেছে।

সোমবার এপ্রসঙ্গে এক্স-এ পোস্ট করে খাড়গে লেখেন, ” মোদী সরকার ৪৭ জন সাংসদকে সাসপেন্ড করে সংসদ এবং গণতন্ত্রের উপর আক্রমণ করেছে।” এই সরকার সংসদকে বিরোধী দলহীন করার জন্য কাজ করছে। যাতে তিনি বিনা আলোচনায় সংসদের উভয় কক্ষে অমীমাংসিত বিলগুলো পাস করাতে পারেন। তার জন্যই মোদী এই কাজ করেছেন বলেও এদিন তোপ দাগেন খাড়গে। তিনি বলেন, আমাদের দাবি হল সংসদের নিরাপত্তায় গাফিলতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উভয় কক্ষে জবাব দেওয়া উচিত। এটা বিরোধী দলের ন্যায্য দাবি। এনিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদপত্র ও নিউজ চ্যানেলে এই বিষয়ে আলোচনা করছেন কিন্তু সংসদে কথা বলার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন খাড়গে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top