News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওয়েলে নেমে স্লোগান দেওয়া সংসদের মর্যাদার পরিপন্থী : ওম বিড়লা
Image

ওয়েলে নেমে স্লোগান দেওয়া সংসদের মর্যাদার পরিপন্থী : ওম বিড়লা

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): সংসদের নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে হইহট্টগোলের জন্য বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাঁর মতে, “এটা অত্যন্ত দুঃখজনক যে এই ইস্যুতে রাজনীতি করা হচ্ছে। সভার ওয়েলে নেমে স্লোগান দেওয়া সংসদের মর্যাদার পরিপন্থী। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের (বিরোধীদের) সহযোগিতার অনুরোধ করছি।”

সংসদে নিরাপত্তা বিচ্যুতি ইস্যুতে সোমবারও উত্তাল হয় লোকসভা। সোমবার লোকসভায় অধিবেশন শুরু হওয়ার পর, সংসদের নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে প্রশ্নোত্তর পর্বে হইহট্টগোল করেন বিরোধী সাংসদরা। বিরোধীদের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।তুমুল হইহট্টগোলের কারণে প্রথমে দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। পরে হইচই চলতে থাকায় দুপুর দু’টো অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এদিন অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, “আমরা নিশ্চিত করেছি, বিষয়টি একটি উচ্চ-পর্যায়ের কমিটি দ্বারা তদন্ত করা হবে এবং তদন্ত শুরু হয়েছে। দুর্ভাগ্যবশত, ঘটনাটিকে রাজনীতিকরণ করা হয়েছে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top