News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের যৌথ অভিযানে প্রায় ৬০০ গাঁজা গাছ ধ্বংস
Image

পুলিশের যৌথ অভিযানে প্রায় ৬০০ গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ১৮ ডিসেম্বর : নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে অমরপুর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে বীরগঞ্জ থানা ও নতুনবাজার থানার বিশাল পুলিশ বাহিনীর যৌথ অভিযানে নেমে প্রায় ৬০০ গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।

অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে নতুনবাজার থানাধীন তুলারামপাড়া এলাকায় গাঁজা চাষ করা হয়। ওই খবরের ভিত্তিতে অভিজনে নামে প্রায় ৬০০ গাঁজা গাছ নষ্ট করতে সক্ষম হয়েছে। গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে বীরগঞ্জ থানা ও নতুনবাজার থানার বিশাল পুলিশ বাহিনর যৌথ অভিযানে ওই সমস্ত গাঁজা গাছ নষ্ট করা সম্ভব হয়েছে বলে, জানান তিনি।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top