News Flash

  • Home
  • দিনের খবর
  • নলহাটিতে সিপিএম নেত্রীর খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ
Image

নলহাটিতে সিপিএম নেত্রীর খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

নলহাটি, ১৬ ডিসেম্বর (হি. স.) : বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের বারা ২ গ্রাম পঞ্চায়েতের সিপিএম-এর গ্রাম পঞ্চায়েত সদস্যা রেজিনা খাতুনের খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ দুস্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে।

জানা গেছে, এদিন ভোরে দাউদাউ করে খড়ের গাদা জ্বলতে দেখা যায় । কালো ধোঁয়ায় কার্যত ঢেকে যায় গোটা আকাশ। কী করে সেই আগুন নেভাবেন তা ভাবতে ভাবতে হিমশিম খেতে হয় পরিবারের সদস্যদের। তবে তাঁদের অনুমান দুষ্কৃতীরাই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
রেজিনার দাবি, তাঁদের চাষের জমি রয়েছে বীরভূম সীমানা লাগোয়া মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানা এলাকায়। সেই জমির ধান কেটে চারটি গাদা করে রাখা ছিল। রাতের অন্ধকারে কেউ বা কারা সেই খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। তবে এর পিছনেও রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন সিপিএম পঞ্চায়েত সদস্যা। তিনি এই কর্মকান্ডের পিছনে তৃণমূলকেই দুষেছেন। অপরদিকে, নিজেদের উপর ওঠা সমস্ত দায় অস্বীকার করে সিপিএম গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলে ধরেছেন।

সিপিএম জেলা কমিটির সদস্য খায়রুল বাসার বলেন, “আজ ভোরবেলা শুনতে পাই আগুন লাগিয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। হাজার হাজার খড়ের গাদা রয়েছে। বেছে বেছে ওরটায় কেন করা হল?” তৃণমূল নেতা বরুণ ভট্টাচার্য বলেছেন, “ওদের মস্তিষ্ক বিকৃত হয়েছেন। ওরা ৩৪ বছর হিংসা দিয়ে রাজনীতি করেছে। তৃণমূলের এই স‍ব ভাবার সময় নয়। “

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top