News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশের যৌথ অভিযানে ১,২৭,৫০০ গাঁজা গাছ ধ্বংস
Image

পুলিশের যৌথ অভিযানে ১,২৭,৫০০ গাঁজা গাছ ধ্বংস

চড়িলাম,১৬ ডিসেম্বর: একের পর এক গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে বিশালগড় থানার পুলিশ। শনিবার সকাল থেকে টানা সাত ঘন্টা অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করে।

গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে থানার পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ থানার অন্যান্য পুলিশ, মহিলা টিএসআর, বিএসএফ, জওয়ান এবং এনসিবি পার্টি যৌথভাবে চেলিখলা এলাকায় ৬৩ একর খাস জমিতে গড়ে ওঠা ৪৩ টি নতুন গাঁজা বাগানে অভিযান চালিয়ে আনুমানিক ১,২৭,৫০০ টি গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়।

অন্যান্য বছরের মতো এই বছরেও বিশালগড় থানা এলাকার যতগুলি গাঁজা বাগান রয়েছে সবগুলি বাগান কেটে ধ্বংস করতে সম্ভব হবে বলে জানান বিশালগড় থানার ওসি। বিশালগড় থানার ওসি তাপস দাস বলেন ,খাস জমিতে গড়ে উঠা গাঁজা বাগান গুলো ধ্বংসকরা হয়েছে। চেলিখলা এলাকায় ৬৩ একর খাস জমিতে গড়ে ওঠা ৪৩ টি নতুন গাঁজা বাগানে অভিযান চালিয়ে আনুমানিক ১,২৭,৫০০ টি গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top