News Flash

  • Home
  • দেশ
  • মধুবনীর জয়নগর স্টেশনে পবন এক্সপ্রেস ট্রেনে আগুন, কেউ হতাহত হননি
Image

মধুবনীর জয়নগর স্টেশনে পবন এক্সপ্রেস ট্রেনে আগুন, কেউ হতাহত হননি

মধুবনী, ১৫ ডিসেম্বর (হি.স.) : বিহারের মধুবনী জেলার জয়নগর স্টেশনে আগুন লাগল পবন এক্সপ্রেসে। শুক্রবার পবন এক্সপ্রেসের এসি কামরায় আগুন লাগে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে, ট্রেনে আগুন লাগায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিহারের মধুবনীর জয়নগর থেকে মুম্বইগামী পবন এক্সপ্রেসের এসি টু-টায়ার কোচে আগুন লাগে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্মচারীদের বুদ্ধিমত্তার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ট্রেনের ছাড়ার সময় ছিল দুপুর ১টা। জানালা ভেঙে যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। বগি থেকে নামার পর যাত্রীদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যায়। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top