News Flash

Image

হাইলাকান্দির ভোটকেন্দ্র গুলিতে ভোটার তালিকা সংশোধনের জন্য শিবির

হাইলাকান্দি (অসম) ১৫ ডিসেম্বর (হি.স.) : ২০২৪ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা আসনের ভোটার তালিকা সংশোধনের জন্য প্রকাশিত খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তি, নাম কাটা এবং স্থানান্তরের জন্য শনি ও রবিবার অর্থাৎ ১৬ ও ১৭ ডিসেম্বর হাইলাকান্দি জেলার সব কয়টি ভোট কেন্দ্রে বিশেষ শিবির খোলা হবে। হাইলাকান্দির ইলেকশন অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর জেলার সব কয়টি ভোট কেন্দ্রেও অনুরূপভাবে বিশেষ শিবির খোলা হবে। এতে ভোট কেন্দ্র গুলির ভোট লেভেল অফিসার (বি এল ও) উপস্থিত থাকবেন।

প্রকাশিত ভোটার তালিকায় নাম তুলা, নাম কাটা এবং স্থানান্তরের জন্য বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড,বার্থ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স, জন্মের তারিখ থাকা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা পাসপোর্ট সঙ্গে আনতে হবে। বাসস্থানের প্রমাণপত্র হিসাবে জলবিদ্যুৎ গ্যাস কানেকশন এর ঠিকানা সহ বিল আধার কার্ড ব্যাংকের পাসবুক, জমির দলিল আনতে হবে। এছাড়া নাগরিকত্ব প্রমাণপত্র হিসাবে এনআরসির রেকর্ড জন্মের প্রমাণপত্র পি আর সি অথবা বাবা-মার নাম সম্বলিত ভোটার তালিকা। উল্লেখ্য গত ৮ ডিসেম্বর এই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ৮ জানুয়ারি পর্যন্ত দাবি আপত্তি বি এল ও দের কাছে জমা দেওয়া যাবে। অথবা অনলাইনে ওয়েবসাইট https://voters.eci.gov.in এ দাখিল করা যাবে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top