News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ
Image

সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ

কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টে খারিজ হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন! কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের শুনানি পর্বের রিপোর্ট প্রকাশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হোক, এই মর্মে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।

কলকাতা হাইকোর্টে বর্তমান যে বেঞ্চে মামলা রয়েছে সেখান থেকে মামলা স্থানান্তর করার জন্যও আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের তরফে সেই আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসকে নিয়ে রিপোর্ট জমা দিয়েছে ইডি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই রিপোর্ট জমা দেওয়া হয়। গত মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত মামলায় কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইডিকে বলেছিলেন বিচারপতি সিনহা। সেই মোতাবেক জমা দেওয়া হয় রিপোর্টটি।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top