News Flash

  • Home
  • দেশ
  • জগদ্দলে তৃণমূল কংগ্রেস নেতা খুনে গ্রেফতার আরও ৩, ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Image

জগদ্দলে তৃণমূল কংগ্রেস নেতা খুনে গ্রেফতার আরও ৩, ধৃতের সংখ্যা বেড়ে হল ৫

জগদ্দল, ১৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর ২৪ পরগণার জগদ্দলে তৃণমূল কংগ্রেস নেতা ভিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল আরও ৩ জনকে গ্রেফতার করেছে।

ধৃতরা হল – পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদ, মহম্মদ জিশান ও ইফতিকার আলম ওরফে সোনু। এর আগে গ্রেফতার করা হয় অঙ্কিত কুমার সিং ও রহিস আলি নামে দুষ্কৃতীকে। এই খুনের ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৫।

পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া জানিয়েছেন, হত্যার মূল ষড়যন্ত্রকারী পঙ্কজ। ইফতিকার ছাড়াও বাইকে থাকা সূর্য সাহা ও অরিন্দম ঘোষ নামে দুই দুষ্কৃতী ভিকিকে গুলি করেছিল। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। খুনের প্রকৃত উদ্দেশ্য যাচাই করে দেখছে পুলিশ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top