News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাড়ছে করোনা ! সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিমানবন্দরে বাধ্যতামূলক মাস্ক
Image

বাড়ছে করোনা ! সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিমানবন্দরে বাধ্যতামূলক মাস্ক

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি. স.) : ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস । মারণ ভাইরাস ঠেকাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু দেশ আবার নতুন করে বাধানিষেধ জারির সিদ্ধান্ত নিচ্ছে। এবার সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বিমানবন্দরে নামা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক।

জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির বিমানবন্দরে যেমন যাত্রীদের মাস্ক পড়তে বলা হয়েছে, তেমনই তাঁদের গায়ের তাপমাত্রাও মাপা হচ্ছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, অনেক যাত্রীরই ফ্লু, নিউমোনিয়া, কোভিড ভ্যারিয়েন্টের মতো উপসর্গ দেখা গিয়েছে। সেই কারণেই বিষয়টিতে নতুন করে জোর দেওয়া হচ্ছে।

২০২০ সালে গোটা বিশ্বে প্রকট হয়েছিল কোভিড-১৯-এর দাপট। লাখে লাখে মানুষ প্রাণ হারিয়েছিলেন এই ভাইরাসে। ২০২২-এর শেষের দিকে ধীরে ধীরে কমে এর প্রকোপ। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছিল, পুরোপুরি বিদায় নিচ্ছে না করোনা। ভোলবদলে বার বারই তা ফিরে আসবে। সাধারণ জ্বর, সর্দি, কাশির মতোই শরীরে থাবা বসাবে করোনাও। সেই ছবিই ধরা পড়তে শুরু করেছে। সিঙ্গাপুরে করোনার দাপট বৃদ্ধি নিয়ে সেখানকার স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, বছরশেষে বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক এই দেশে ঘুরতে আসেন। সেটা একটা বড় কারণ। তাছাড়া নানা শারীরিক কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে।

এদিকে, গত এক সপ্তাহে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। গত সপ্তাহে যেখানে ৩৬২৬ জন করোনা পজিটিভ ছিলেন, সেখানে ৭ দিনে তা বেড়ে দাঁড়ায় ৬৭৯৬-য়। ফলে এখন থেকেই সতর্ক হচ্ছে প্রশাসন।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top