News Flash

  • Home
  • প্রধান খবর
  • আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভজনলাল শর্মা
Image

আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভজনলাল শর্মা

জয়পুর, ১৫ ডিসেম্বর (হি.স.) : আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্য বিধায়ক দলের নেতা ভজনলাল শর্মা । শুক্রবার দুপুরে তাঁর সঙ্গে শপথ নেবেন দুই উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী ও প্রেমচাঁদ বৈরওয়াও। রাজধানী জয়পুরের রামনিবাস বাগের অ্যালবার্ট হলে দুপুর ১২টা ১৫ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আরও অনেক কেন্দ্রীয় নেতা । রাজ্যের এক লক্ষেরও বেশি মানুষ এই অনুষ্ঠানের সাক্ষী থাকবেন।

১৬ কেন্দ্রীয় মন্ত্রী এবং ১৭জন মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের উপমুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পোস্টার ও ব্যানারসহ বিজেপির পতাকা, হোর্ডিং ও কাউন্টার লাগানো হয়েছে। মুখ্যসচিব ঊষা শর্মা নিরাপত্তা, ট্রাফিক, চিকিৎসা পরিচ্ছন্নতার ব্যবস্থা নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী শাহ, নীতিন গড়কড়ি, স্মৃতি ইরানি, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশী, অশ্চিনী বৈষ্ণব, গজেন্দ্র সিং শেখাওয়াত, ভূপেন্দ্র যাদব, হরদীপ সিং পুরি, অনুরাগ ঠাকুর, অর্জুনরাম মেঘওয়াল, নিত্যানন্দ রাই, এসপি সিং বাগহেল প্রমুখ। মনসুখ মান্ডাভিয়া, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যোগ দেবেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়াত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী কে এন বীরেন সিং ছাড়াও কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক, চৌনা মেন, দেবেন্দ্র ফড়নবিশ এবং ইয়ানথুনগো । এদিনের অনুষ্ঠান উপলক্ষ্যে রাজধানীর প্রধান সড়ক ও প্রবেশপথগুলো সাজানো হয়েছে।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top