News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমাজের প্রতিটি মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ত্রিপুরা সরকার : সুধাংশু
Image

সমাজের প্রতিটি মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ত্রিপুরা সরকার : সুধাংশু

আগরতলা,১৪ ডিসেম্বর: সমাজের প্রতিটি মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ত্রিপুরা সরকার। আজ কৈলাশহর সার্কিট হাউজের বৈঠকে এমটাই দাবি করলেন মন্ত্রী সুধাংশু দাস।

এদিন তিনি বলেন, তপশীলি জাতি কল্যাণ দপ্তর ,প্রানী সম্পদ বিকাশ দপ্তর ,মৎস দপ্তরের ঊনকোটি জেলার সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনার বৈঠকের আয়োজন করা হয়েছে। মূলত এই বৈঠকে ঊনকোটি জেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ ,ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে কাজ গুলি চলছে তা কোন পর্যায়ে রয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে।

তারঁ দাবি, সমাজের অন্তিম মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা কতটুক পৌঁছালো তা নিয়েও আলোচনা করা হয়েছে।তাছাড়া, মাছ ,ডিম, দুধ, মাংসের ক্ষেত্রে ঊনকোটি জেলায় সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়েও পর্যালোচনার বৈঠকের আলোচনা করা হয়েছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top