News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রী নিবাস থেকে এক স্কুল পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

ছাত্রী নিবাস থেকে এক স্কুল পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৪ ডিসেম্বর: ছাত্রী নিবাস থেকে এক স্কুল পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল রাতে কৃষ্ণনগর স্থিত সুপারি বাগান এলাকার অনঙ্গ মোহিনী জনজাতি ছাত্রী নিবাসে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মানসিক অবসাদের কারণে আত্নহত্যা করেছে ওই ছাত্রী এমনটাই ধারণা হোস্টেল সুপারের।খবর দেওয়া হলে পশ্চিম মহিলা থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে এসে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কৃষ্ণনগর স্থিত সুপারি বাগান এলাকার অনঙ্গ মোহিনী জনজাতি ছাত্রী নিবাসে স্কুল পড়ুয়া শেয়ারী জমাতিয়ার(১৭) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। রাতের খাবার খেতে অন্য ছাত্রীরা বেরিয়ে ছিলেন সেই সময় শেয়ারী এই কাজ করেছে বলে ধারণা হোস্টেল সুপারের। ঘর ফিরে এসে দেখতে পায় শেয়ারী ঝুলন্ত অবস্থায় রয়েছে। সাথে সাথে পশ্চিম থানায় খবর পাঠিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top