News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের সম্প্রীতি নষ্টের চেষ্টা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সিপিআইএম রাজ্য সম্পাদকের
Image

রাজ্যের সম্প্রীতি নষ্টের চেষ্টা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সিপিআইএম রাজ্য সম্পাদকের

আগরতলা, ১২ ডিসেম্বর : দক্ষিণ জেলার বিলোনীয়া মহকুমার অন্তর্গত ডিমাতলিস্থিত একটি মসজিদকে সম্প্রতি হিন্দু সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন পূরাতন জগন্নাথ মন্দির বলে দাবি করছে। এ বিষয়কে কেন্দ্র করে রাজ্যের একটা অংশের মানুষ সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। তাই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী।

এদিন সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী বলেন, গত ১০ ডিসেম্বর রাজনগর ডিমাতলিতে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্হিত রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার হাতে সেই মসজিদের ছবি নীচে পূরাতন জগন্নাথ মন্দির লেখার একটু স্মারক তুলে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সেটি গ্রহণও করেছেন। তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মনে ক্ষতের সৃষ্টি হয়েছে। সুকৌশলে রাজ্যের একটা অংশের মানুষ বিবাদের আগুন লাগানোর চেষ্টা করছে বলে দাবি তাঁর।

তাঁর অভিযোগ, ওই মসজিদে নাকি নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। তাই মসজিদের বাইরে পুলিশ পাহাড়া বসানো হয়েছে। ত্রিপুরায় এতিহ্যকে পুলিশ দিয়ে মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে। তা একপ্রকার ধর্মীয় সুড়সুড়ি দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই এই বিষয়ে তিনি শীঘ্রই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top