News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিকশিত ভারত গভর্নিং কাউন্সিলের যে রোড ম্যাপ রয়েছে তা রূপায়ণে আমাদের একসঙ্গে কাজ করতে হবে: রাজ্যপাল
Image

বিকশিত ভারত গভর্নিং কাউন্সিলের যে রোড ম্যাপ রয়েছে তা রূপায়ণে আমাদের একসঙ্গে কাজ করতে হবে: রাজ্যপাল

আগরতলা, ১১ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালে নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সে বিকশিত ভারত ৪২০৪৭ ভয়েস অব ইয়ুথ অনুষ্ঠানের সূচনা করেন। তাছাড়াও প্রধানমন্ত্রী বিকশিত ভারত ৪২০৪৭ আইডিয়াস পোর্টালেরও উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি নয়াদিল্লি থেকে সরাসরি রাজভবনে সম্প্রচার করা হয়। এ উপলক্ষে রাজভবনের দরবারহলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গাপ্রসাদ প্রসেইন, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দার, ত্রিপল আইটি আগরতলার অধিকর্তা প্রফেসর ড. অভয় কুমার, ইনফাই বিশ্ববিদ্যালয়ের ডিন, রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা প্রমুখ। তাছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত ৫২০৪৭-এর চিন্তা ভাবনা ও উদ্দেশ্য সম্পর্কে বলেছেন। এ বিষয়ে ব্যাপকভাবে বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনার প্রয়োজন। তাতে ছাত্রছাত্রীরা তাদের চিন্তাভাবনা একে অন্যের সঙ্গে বিনিময় করতে পারবে। বিকশিত ভারত গভর্নিং কাউন্সিলের যে রোড ম্যাপ রয়েছে তা রূপায়ণে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাদের নতুন নতুন চিন্তাভাবনার বিষয়ে সেদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে। রাজ্যপাল বলেন, বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যপূরণে বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ ও স্বশক্তিকরণ প্রয়োজন।

বিকশিত ভারত ৪২০৪৭ ভয়েস অব ইয়ুথ উদ্বোধনের পর দরবারহলে প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। প্যানেল ডিসকাশন পরিচালনা করেন উপাচার্য প্রফেসর গঙ্গাপ্রসাদ প্রসেইন। ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীগণ তাদের চিন্তাভাবনার কথা অনুষ্ঠানে তুলে ধরেন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top