News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের যুবকের অস্বাভাবিক মৃত্যু বহি:রাজ্যে
Image

রাজ্যের যুবকের অস্বাভাবিক মৃত্যু বহি:রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর,১১ ডিসেম্বর : ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে  যুবকের মৃতদেহ কফিনবন্দী অবস্থায় ফিরে এলো বাড়িতে। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।

 ঘটনার বিবরণে জানা যায় কিছুদিন পূর্বে কৈলাসহর কালিপুর ১৩নং ওয়ার্ড এলাকার এক যুবক বেঙ্গালুরুতে বিষপান করে আত্মহত্যা করেছে। আজ সন্ধ্যাবেলা তার কফিনবন্দি মৃতদেহ বাড়িতে ফিরল।
 জানা যায় ওই এলাকার বাসিন্দা দীপক করের একমাত্র ছেলে বিশ্বজিৎ কর(২৪)। বিশ্বজিৎ কর বেশ কয়েক বছর ধরে বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি কর্মী হিসেবে কর্মরত ছিল। প্রায় সময় তার বাড়িতেও আসতো।

দুর্গাপূজার সময়ও তার নিজ ঘরে সে আসে এবং বিগত এক সপ্তাহ পূর্বে সে আবার বেঙ্গালুরুতে চলে যায় তার কাজে যোগ দেবার জন্য, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। যে গত বৃহস্পতিবার রাত্রিবেলা বিশ্বজিৎ করের মা প্রীতি রানী করের কাছে ফোন আসে যে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে সে কি কারণে আত্মহত্যার পথ বেছে নিল তা এখনোও জানা যায়নি।

বিশ্বজিৎ করের পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল। সেখান থেকে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব ছিলনা কেননা বিশ্বজিৎ করের মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে অনেক টাকার প্রয়োজন।

পরবর্তীকালে বিশ্বজিৎ করের পরিবার চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিংকু রায়ের  দারস্ত হন।  তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন ।মন্ত্রী টিংকু রায়ের সাহায্যে আজ সন্ধ্যাবেলা বিশ্বজিৎ করের কফিন বন্দি মৃতদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

 পাশাপাশি তার বাড়িতে ছুটে যায় চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের  মন্ত্রী টিংকু রায় । বিশ্বজিৎ করের মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসার পর কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবারের লোকেরা। এলাকাবাসীরা মন্ত্রীর এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি।  স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে বিশ্বজিৎ করের পিতা দীপক কর একজন ঠেলাগাড়ির চালক। পাশাপাশি বিশ্বজিৎ করের মা প্রীতি রানী কর কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের একজন সাফাই কর্মী।  বিশ্বজিৎ করের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা কৈলাসহর জুড়ে।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top